• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চার সহযোগীকে আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2020   Sunday

রাঙামাটির  বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনিয়নের  ইউপিডিএফ’র ৪ সহযোগীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

 

শনিবার সন্ধ্যার দিকে সাজেকের মেলাছড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা/স্মৃতি (৪২), বিকাশ চাকমা/বাইট্যা (৩৫) এবং অনিল চন্দ্র চাকমা (৬০)।


এসময় আটকৃতদের তল্লাশি করে ০২টি দেশীয় তৈরী এলজি ০৫ রাউন্ড এলজি এর এ্যামুনিশন, ০৩টি চাঁদা রশিদ বই, ০৪টি মোবাইল, ০২টি প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার, ০১ সেট ইউপিডিএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রিয় কমিটির বার্তা এবং নগদ ২,১১৪ টাকা  সহ ০৪ জনকে আটক করা হয়।

 

নিরাপত্তাবাহিনী পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার সাজেক থানাধীন মেলাছড়া পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাংখিত ঘটনা রোধকল্পে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সাজেক থানাধীন ছদুকিছড়া এলাকায় শহীদ লে: মুশফিক আর্মি ক্যাম্পের চেক পোষ্ট কর্তৃক তল্লাশী কার্যক্রম চলাকালীন সময়ে ঘটিকায় ২টি মোটর সাইকেল তল্লাশি করে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আটককৃত সন্ত্রাসীদেরকে উদ্ধারকৃত দ্রব্যাদিসহ সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এবিষয়ে সাজেক থানার এসআই নঈমুল জানায় অস্ত্রসহ আটকৃতদের আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হচ্ছে। তাতেরকে  কোর্টে প্রেরণ করা হবে।

 

এদিকে,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাজেকে চার গ্রামবাসীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি  জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ