• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

শুভপ্রিয়কে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020   Monday

শুভপ্রিয় খীসা বাংলাদেশ আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তার সদস্য পরিচিতি নম্বর ৭৩৪৮১। তিনি  সে দেশপ্রেম ও জাতির সেবার মানসে আনসার বাহিনীতে নিবেদিত সদস্য হিসেবে যোগ দিয়েছে বছর চারেক আগে। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

 

বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত আছেন। শুভপ্রিয় খীসার বাড়ি রাঙাামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দুরখেয়া গ্রামে। তার বাবা জ্ঞান বিকাশ খীসা একজন খেতে খাওয়া সাধারণ কৃষক এবং মা কৃপালতা খীসা সাধারণ কিষাণী।

 

কর্তব্যরত অবস্থায় গত ৯ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ হঠাৎ চোখে অন্ধকার অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই পুরোপুরি অন্ধত্ব হয়ে যায়। এদিন তার সহকর্মীসহ বাহিনীর উপস্থিত সদস্য-কর্মকর্তাদের সহায়তায় জরুরি চিকিৎসার জন্য প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম নিয়ে যান স্বজনরা।

 

প্রথমে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ভর্তির পর সেখান থেকে চট্টগ্রামের রয়েল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, শুভপ্রিয় খীসা অত্যন্ত ভয়াবহ ও কঠিন রোগে আক্রান্ত। তার ব্রেন টিউমার হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের রয়েল হাসপাতালে শুভপ্রিয় খীসার প্রথম দফায় প্রাথমিক অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে এ পর্যন্ত তার চিকিৎসা ব্যয় হয়েছে ৪-৫ লাখ টাকা। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চূড়ান্ত অস্ত্রোপচার নিশ্চিত সফল করতে হলে ভারতে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব তার চূড়ান্ত অস্ত্রোপচার করতে হবে। এতে সব মিলিয়ে চিকিৎসা ব্যয় হতে পারে ১৫ থেকে ২০ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয়ে ছেলের জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন শুভপ্রিয় খীসার বাবা, মা, পরিবার ও স্বজনরা। অথচ দ্রুত অস্ত্রোপচারসহ সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে শুভপ্রিয় খীসার জীবন বাঁচানো সম্ভব নয়। 

 

এ অবস্থায় জীবন সঙ্কটাপন্ন বাংলাদেশ আনসার বাহিনীর স্বল্প বেতনভোগী নিবেদিত সদস্য শুভপ্রিয় খীসার জীবন বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং মানবতাবাদী মহানুভব সব মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছেন, তার অসহায় বাবা, মা, পরিবার ও স্বজনরা।

 

শুভপ্রিয় খীসার চিকিৎসা সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৫৫৮৯৪৮৪৫৭ (রোগীর পরিবার ও স্বজন) এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ০৪৮২০৫০০১২৩৫১, ওয়ান ব্যাংক, বনরুপা রাঙ্গামাটি শাখায় আর্থিক সহায়তা পাঠানো যাবে। সাহায্য পাঠানোর আগে ওই বিকাশ নম্বরে কল করে বিস্তারিত জানতে বিনীত প্রার্থনা জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ