• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চতুর্থবার খাগড়াছড়ি বারের সভাপতি হলেন এড. আশুতোষ চাকমা ॥ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2020   Tuesday

খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হলেন এডভোকেট আশুতোষ চাকমা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে দুই সদস্য প্রতিদ্বন্ধিতা করেন, এড. সুপাল চাকমা। এড. আশুতোষ চাকমা ২০১৫ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত আহ্বায়ক এবং ২০১৭-২০২১ পর্যন্ত চার বার সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এড. আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি এড. মো: আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে এড. মো: বেদারুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মো: মোখলেছুর রহমান, অথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো: জামাল উদ্দিন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক পদে এড. মুহাম্মদ কবির হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সৃজনী ত্রিপুরা, শিা ও বৃত্তিবিষয়ক সম্পাদক পদে এড. জসিম উদ্দিন মজুমদার, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এড. শুভ্রদেব ত্রিপুরা, সমানিত সদস্য পদে এড. মো: আব্দুল্লাহ আল মামুন, এড. আলোক প্রদীপ চাকমা এবং এড. মো: শাহীন হোসেন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।


এড. আশুতোষ চাকমা দীর্ঘদিন যাবত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিযুক্ত হয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাঁকে পুনরায় নবগঠিত জেলা পরিষদ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন, তাঁর সহকর্মীরা।


খাগড়াছড়ি আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটি অত্যন্ত দায়িত্বের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে জেলার সিনিয়র আইনজীবি ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক আশুতোষ চাকমা চতুর্থবার আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জ্ঞাপন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ