• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে নতুন বছরে বই উৎসব পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021   Friday

প্রতি বছরের মতো এ বছরও বছরের প্রথম দিনে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এব পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।


বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


শুক্রবার সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ এর অংশ হিসেবে অন্যান্য জেলা-উপজেলার ন্যয় বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, এই শিক্ষার্থীরাই শিক্ষা দীক্ষা ও জ্ঞানের আলোয় আলোতিক করবে প্রিয় মাতৃভুমিকে। দেশকে নিয়ে যাবে সম্মানের স্থানে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার চ্যলেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


এদিকে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। খুশীর ঝলক তাদের চোখে মুখে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব এক সময় রূপ নেয় শিশু-কিশোর শিক্ষক আর অভিভাবকদের আনন্দমেলায়। বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে বলে মনে করছেন অভিভাবকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ