• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2021   Thursday

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উদ্যোগে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক খাগড়াছড়ি জেলার অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ঢাকা কার্যালয় থেকে এর উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ।

 

সহকারি পরিচালক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ট্রাস্টের ওপর বিস্তারিত ধারণা তুলে ধরেন ট্রাস্টের পরিচালক যুগ্ন সচিব কাজী দেলোয়ার হোসেন। তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্দেশ্য লক্ষ্য উপস্থাপন করে জানান, অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় ট্রাস্ট গঠন করা হয়েছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে লেখা নির্দেশনা দিয়ে ট্রাস্ট গঠনের ইচ্ছা ব্যক্ত করেন। পরে ২০১১ সালে সংসদে আইন পাশ করেন। পরের বছরই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়।

 

এই ট্রাস্টের মাধ্যমে দরিদ্র ও মেধাবী ৬ষ্ট থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীরা উপবৃত্তি ও টিউশন ফি সহায়তা ছাড়াও অসুস্থ্য ও দূর্ঘটনার শিকার শিক্ষার্থীরা এককালীন সহায়তা পাচ্ছে। মূলত: ট্রাস্ট এর সুযোগ সুবিধা সম্পর্কে সবাইকে অবগত করতেই এই অনলাইন কর্মশালার আয়োজন করা হয়।

 

খাগড়াছড়ি থেকে অনলাইন আলোচনায় অংশ নেন রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুরুন্নবী, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহ আলমগীর, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল কামরুজ্জামান, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক ও বিটিভি‘র প্রতিনিধি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা ও জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।।

 

কর্মশালায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা কর্মকর্তা, কলেজ, বিদ্যালয়, মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

------হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ