• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

উপরের পদগুলোতে প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবী খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2021   Thursday

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সহকারি ইন্সট্রাক্টর ও সমমানের পদগুলোতে শতভাগ পদোন্নতির ব্যবস্থা গ্রহন করতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন খাগড়াছড়ির প্রধান শিক্ষকরা।

 

এ দাবীতে  বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে দেয়া স্মারকলিপি দেন। জেলার ৯টি উপজেলায় শিক্ষা অফিসারদের মাধ্যমে একযোগে এই স্মারকলিপি দেয়া হয়েছে। একইভাবে সারাদেশে স্মারকলিপি দেয়া হয়েছে।

 

তাতে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন গেজেটেড (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২১ ও প্রধান শিক্ষক পদ থেকে উপরের পদগুলোতে পদোন্নতি ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতির অনুরোধ জানানো হয়।

 

জানা গেছে, নিয়োগ বিধিমালাটি সম্প্রতি সচিব কমিটিতে পাশ হলেও সেখানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সহকারি ইন্সট্রাক্টর পদে শতভাগ সরাসরি নিয়োগের উল্লেখ রয়েছে। যেখানে প্রধান শিক্ষকদের মধ্য হতে ৮০ ভাগ কোটা সংরক্ষন করা হলেও বয়সসীমা ৪৫ বছর নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রধান শিক্ষকরা জানান, তারা ২৭ বছর ধরে বঞ্চিত রয়েছেন। বর্তমান নিয়োগ বিধিতে পদোন্নতির বিধান রাখা না হলে আগামী ২৫ বছরেও পদোন্নতির সুযোগ সৃষ্টি হবেনা। তাই তারা ৮০ ভাগ বিভাগীয় কোটার পরিবর্তে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার দাবী জানান।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সদর কমিটির সভাপতি মিলন কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক ধনা চন্দ্র সেন।


হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ