• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2021   Saturday

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শুশুর বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে খুন করা হয়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ পিয়ার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

 

নিহতের শুশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা (৪০)। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের গ্রাম দীঘিনালার বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্বার করেছে।
অমর জীবন চাকমা জেলার হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে। অবশ্য তিনি দীঘিনালা উপজেলার নোয়াপাড়া গ্রামে শ^শুর বাড়িতেই থাকতেন।

 

জানা যায়, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। তবে, গেলো দুই বছর ধরে তিনি দলে নিস্ক্রিয় ছিলেন। শাক সবজি বেচাকেনা করে পরিবার চালাতেন।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ পিয়ার আহমেদ জানান, লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ