• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ভুমিকম্পে নির্মাণাধীন সেতু ও মসজিদে ফাটল, আহত ৩

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021   Friday

শুক্রবার সারাদেশের ন্যায় রাঙামাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পুরান পাড়া-ঝুলুক্যা পাহাড়ের নির্মানাধীন সংযোগ সেতু জোড়ায় এবং তিন তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। একইসাথে তারাহুড়ো করে নামতে গিয়ে ২ জন ও ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে  ১ জন আহতর খবর পাওয়া গেছে।

 

স্থানীয়রা জনায়, শুক্রবার ফজরের নামাজ আদায় করার সময় ভুমিকম্পে হঠাৎ মসজিদটি কেপে উঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল। মসজিদে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে জুম্মার নামাজ আদায় নিয়ে সংশয় দেখা দিয়েছে।

একই সাথে শহরের সাথে পুরানপাড়া ও ঝুুলুক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মানাধীন সেতুর দুই গাডারের সংযোগ স্থলে ফাটল দেখা গেছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সরকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উয়ন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। ভুমিকম্পে মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা স্বীকার করে বলেন, নামাজ আদায়ে কোন সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যোগ করা হবে। একই সাথে সেতুর দুই গাডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোন শঙ্কা নেই।

 

এদিকে, ক ভূমিকম্পের সময় রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপির দুই কর্মীসহ তিন জন আহত হয়েছেন। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম ও মনিবুজ জামান অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে আহত হন। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। এ ছাড়া ভূমিকম্পে বনরুপা এলকায় মুদি দোকানি ছোটন চৌধুরীর মাথায় কাঁচের বোতল পড়ে আহত হয়েছেন।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক  ডা. দীপংকর তঞ্চঙ্গ্যা জানিয়েছেন আহতদেও আঘাত গুরুতর না হওয়ায় তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

 

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস- এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। 

 
পৃথিবীর উপরিভাগের ৭০-১০০ কিলোমিটার পুরুত্বের লিথোস্ফিয়ার ছোট-বড় ১৩টি খণ্ডে (প্লেটে) বিভক্ত। উত্তপ্ত ও নরম এস্থোনোস্ফিয়ারের উপর ভাসমান এ প্লেটগুলো গতিশীল। প্লেটগুলো গতিশীল থাকায় ভূখণ্ড ধীরে ধীরে সরতে থাকে, যেটাকে ‘অ্যাকটিভ ফল্ট’ বা সক্রিয় চ্যুতি বলা হয়। প্লেটের স্থানচ্যুতির সময় জমে থাকা শক্তি বিপুল বেরিয়ে আসে, তখন সংযোগস্থলে ভূকম্পন হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ