• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে আবারও ৫কোটি ২৫ লাখ টাকা মুল্যের গাঁজার ক্ষেত ধ্বংসঃ আটক ১

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2021   Monday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম ঢেবাছড়ির এলাকায় সোমবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সাড়ে তিন একর জমির একটি গাঁজা ক্ষেত ধ্বংস করেছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা। এসময় গাজা চাষে জড়িত থাকার অভিযোগে ধন্য মনি চাকমা (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যাক্তি ওই এলাকার মৃত ঘাড়ভেঙা চাকমার ছেলে।

 

জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনীর সহায়তায় র‌্যাব কাউখালী  উপজেলার ঘাগড়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের ঢেবাছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে থাকা সাড়ে তিন একর জমির একটি গাঁজাতে ধ্বংস করা হয়। ওই ক্ষেতে ছয় হাজারের মতো গাঁজা গাছ ছিল। ধ্বংস করা গাঁজার আনুমানিক ওজন সাড়ে তিন হাজার কেজি। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫কোটি ২৫ লাখ টাকা। এসময় ধন্য মনি চাকমা নামের একজন গাজা চাষীকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার সকালে পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে রাঙামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, এর আগে গেল ১৫ নভেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ একর জমির একটি গাঁজাতে ধ্বংস করা হয়েছিল। এবারে আরো সাড়ে তিন একর জমির একটি গাঁজা তে ধ্বংস করা হয়েছে।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল্যা জানান, গাঁজা চাষে অভিযোগে এক ব্যাক্তিকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানাতে মাদক আইনের নিয়মিত মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ