• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

নানিয়ারচরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের দায়ে বৃদ্ধাকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2021   Wednesday

রাঙামাটির নানিয়ারচরে বাক প্রতিবন্ধী এক কন্যা শিশুকে ধর্ষনের দায়ে আসামি ৮৫ বছর বয়স্ক হারুন অর রশীদ নামে এক অশীতিপর বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা করেছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

 

বুধবার আসামির উপস্থিতিতে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষনা করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, নানিয়ারচরে বাক প্রতিবন্ধী এক কন্যা শিশুকে ধর্ষনের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালত প্রত্যদর্শীসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষীদের মৌখিক, দালিলিক ও ফরেনসিক রির্পোটে সন্দেহাতী ভাবে অভিযোগ প্রমানিত হয়েছে যে ৮৫ বছরের বৃদ্ধ হওয়া সত্বেও আসামী হারুন অর রশীদ ১১ বছরের প্রতিবন্ধি কন্যা শিশুকে ধর্ষণ করেছেন। এ অপরাধে আদালত তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা করেছেন। ৬০ দিনের মধ্যে এ জরিমানার টাকা নির্যাতিতা শিশুর পিতা মাতাকে তি পূরণ হিসাবে দেয়ার আদেশ দেয়া হয়। এ সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে পরবতী ১৮০ দিনের মধ্যে আসামী হারুন অর রশীদের স্থ’াবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে তা নিলামে দিয়ে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইবুন্যালে জমা দেয়ার জন্য রাঙামাটি জেলা ম্যাঝিষ্ট্রেটকে নির্দেশ প্রদান করেছেন বিচারক। তবে আসামী পরে আইনজীবি জানান তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।


উল্লেখ্য, ২০২০ সালের ৪ অক্টোবর রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলাপুরে বাক প্রতিবন্ধী ১১ বছরের কন্যাশিশুকে ধর্ষনের অভিযোগ এনে ৮৫ বছর বয়সী হারুন অর রশীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে প্রতিবন্ধী কন্যা শিশুর মা নুরজাহান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ