• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2021   Monday

বান্দরবান সদর উপজলোয় সন্তু লারমা দলের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পুশৈথোয়াই মারমা(৪৭) নামের এক নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা  করেছে। সোমবার সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়করে আমতলি পাড়ার একটি বাগান  থেকে তার মরদহে উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  পক্ষ থেকে মগ পার্টিকে দায়ী করেছে। নিহত পুশৈথোয়াই মারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সদস্য এবং বান্দরবান সদর থানা কমিটির সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদেও জেলা শাখার সাবেক সভাপতি। তিনি কুহালং ইউনয়িনরে ১ নম্বর ওয়ার্ডেও চিমিডুল পাড়ার বাসিন্দা অংসাচিং মারমার ছেলে।

 

জানা যায়, গেল রোববার রাত ৮টার দেিক ১২ থেেক ১৫ জন যুবক দুটি মাহিন্দ্র করে  চিমিডুল পাড়ায় আসে। তারা সেখানে একটি ঘর  থেকে পুশৈথোয়াইকে তুলে নিয়ে পাড়া থেকে দুই কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে কিছু দূরে একটি সেগুন বাগান এলাকায় তিন রাউন্ড গুলি করে। সকালে আমতলি পাড়া এলাকায় মূল সড়করে পাশে একটি বাগান থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুশৈথোয়াইয়ের মরদেহ পুলিশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বান্দরবান সদর থানা ওসি রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটন্থালে গিয়ে পুশৈথোয়াইর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য মগ পার্টিকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে ঘটনার সাথে জড়িত মগ পার্টির সদস্যদের গ্রেফতার এবং উক্ত সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবী জানানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে মগ পার্টির কারোরে সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ