• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2021   Monday

খাগড়াছড়ির মাটিরাঙায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটর সাইকেল আররোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম  সড়কে

মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নসির আহাম্মদের ছেলে। সে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী জানা গেছে, বিকাল তিনটার দিকে মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের নতুনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির পন্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে- মুছড়ে যায়।

 

ঘটনাস্থল থেকে  স্থানীয়রা পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  জানান, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। তবে এর চালক পলাতক রয়েছে।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 
 
 
 
 
 
 

ads
ads
আর্কাইভ