• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামটিতে আঞ্চলিক বেতার কেন্দ্রে মারমা ভাষায় স্থানীয় সংবাদ সম্প্রচারের উদ্বোধন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2015   Thursday

বৃহষ্পতিবার বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে স্থানীয় সংবাদ মারমা ভাষায় সম্প্রচার  অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানের উদ্ধোধক ও প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা লগ্ন থেকে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারলে বেতারের গুরুত্ব বাড়বে।

 

বাংলাদেশ বেতার উপ-মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির আঞ্চলিক বেতার কেন্দ্রের পরিচালক মোঃ সালাহ উদ্দিন বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী সুশোভন চাকমা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বান্দরবান বেতারের কর্মকর্তাবৃন্দ রাঙামাটির আঞ্চলিক বেতারের কর্মকর্তা কর্মচারী শিল্পী ও কলাকুশলীবৃন্দ সহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাঙামাটির আঞ্চলিক বেতারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক  বলেন বেতারের গুরুত্ব বাড়াতে হলে বার্তা বিভাগকে আরো বেশী সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান সময়ে এটি একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে তৃণমুল পর্যায়ে বেতারের প্রয়োজনীয়তা মানুষের মাঝে পৌছাঁতে হবে।

 

তিনি আরও বলেন, এ বেতার সংবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বাড়াতে বর্তমান সরকার বেতার সংবাদের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভাষায় সংবাদ পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি মধ্যে গতবছর এপ্রিলে রাঙামাটির বেতার কেন্দ্রে চাকমা ভাষায় স্থানীয় সংবাদ পরিবেশিত হচ্ছে। তার ধারাবাহিকতায় মারমা ভাষায় সংবাদ সম্প্রচার হবে। এভাবে পর্যায়ক্রমে আরো অন্যান্যা জাতি গোষ্ঠির ভাষায় সংবাদ পরিবেশনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ