• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ অর্জন রাঙামাটির ড্রাগন মার্শাল আট সেন্টারের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2022   Sunday

কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় ট্রেডিশনাল কুংফু ও সানদায় ৪টি স্বর্ন অর্জন করেছে রাঙামাটির ড্রাগন মার্শাল আট সেন্টার। এছাড়া ২টি রোপ্য, ১টি ব্রোন্স ও ৫টি সন্মানজনক পদক লাভ করে কৃতিত্ব অর্জন করেছে রাঙামাটির ড্রাগন মার্শাল আট সেন্টারের সদস্যরা।


রোববার রাঙামাটি প্রেস কাবের সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি ড্রাগন মার্শাল আট সেন্টারের কর্মকর্তারা এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি ড্রাগন মার্শাল আট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (রানা), ড্রাগন মার্শাল আট সেন্টারের উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল গাফ্ফার মুন্নাসহ কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীরা।


সংবাদ সম্মেলনে রাঙামাটি ড্রাগন মার্শাল আট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (রানা) জানান, তার নেতৃত্বে কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙামাটি ড্রাগন মার্শাল আট সেন্টারের ৭ সদস্য টিম ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২জন মেয়ে, ৪জন ছেলে, ২টি ইভেন্টে অংশগ্রহন করে ডাবল গোল্ডসহ ৫টি সম্মান জনক পদক রাঙ্গামাটিবাসীকে উপহার দেয় যা দেশের জন্য গর্বের বিষয়।


এর মধ্যে ট্রেডিশনাল কুংফু (জীবজন্তু স্টাইল) ও সানদা (সরাসরি মারামারি) ৪০ কেজি ক্যাটাগরীতে ডাবল গোল্ড অর্জন করেছে রাঙামাটি মেয়ে ৫শ শ্রেনীর ছাত্রী তাসমিম তাব্বাসুম (নিশাত), ৮০ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন রোধ্য দত্ত, ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন তারেক হাসান (জিসান) ও ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি ব্রোন্স অর্জন করেন আব্দুল রহমান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ