• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

পরিকল্পিত পরিবার গঠন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী পরিচর্যা ও শিশুর যত্ন বিষয়ক গতকাল শনিবার রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।

 

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর আওতায় পরিবার পরিকল্পনা বিভাগের আইইএম ইউনিটের উদ্যোগে এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় রাঙামাটি মারী স্টেডিয়াম সন্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা। বক্তব্যে রাখেন আইইসি প্ল্যানভুক্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা গোলাম ফারুক, রাঙামাটির মাতৃমঙ্গল ক্লিনিকের পরিচালক ডা.লেলিন তালুকদার, মেডিকেল অফিসার ডা.বেবী ত্রিপুরা,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল আল হক।

 

কর্মশালায় বলা হয়, ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ের প্রতিটি ধাপে পরিবার পরিকল্পনা গ্রহনের  মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালনাসহ কিভাবে এ বিষয়ে জনসাধারনের মাঝে গণমাধ্যমের মাধ্যমে ব্যাপকভাবে গণসচেতনতা  সৃষ্টি করা যায় তার  লক্ষে এ কর্মশালার অায়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ