• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ঘরে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2022   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দক্ষিন জয়সেনপাড়ায় আনুমানিক ২০ থেকে ২২টি ছিন্নমুল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। মঙ্গলবার সকালে (সাড়ে ৮ টায়) একদল লোক এসে পাহাড়িদের এসব ঘরে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।


ক্ষতিগ্রস্থ পাহাড়িরা দাবী করেছেন, আশপাশের বাঙ্গালীরা দলেবলে এসে পাহাড়িদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। তবে বাঙ্গালীদের দাবী, কিছু পাহাড়ি লোক বাঙ্গালীদের রেকর্ডীয় জমিতে অন্যায়ভাবে ঘর তুলেছে। তারাই নিজেদের ঘরে আগুন দিয়ে বাঙ্গালীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছেন।


মাইসছড়ি ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের সদস্য বিমল চাকমা জানান, বিতর্কিত পাহাড়ের দখল নিয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে, মঙ্গলবার সকালে কিছু লোক বিনা উস্কানীতে বেশ কয়েকটি পাহাড়ি ঘরবাড়িতে হামলা চালায় ও আগুন দেয়। এতে ২ জন পাহাড়ি ও ৩ জন বাঙ্গালী আহত হন। তবে কতটি ঘর পুড়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।


এদিকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, মহালছড়ির ইউএনও জোবাইদা আক্তারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব পক্ষকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। জমির দাবীদার সব পক্ষকে তাদের বৈধ কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ