• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় তিন সংগঠনের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2022   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়সেন পাড়া এলাকায়  পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিন সংগঠন।

 
মঙ্গলবার গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


প্রেস বার্তায় উক্ত ঘটনায় প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে মাইসছড়ির জয়সেন পাড়া থেকে ২ শতাধিক সেটলার বাঙালি সংঘবদ্ধ হয়ে পাহাড়িদের ঘরবাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায়। এতে অন্তত ৩৭টি ঘর ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারী পাহাড়িদের ব্যবহৃত হাড়ি-পাতিল, কাপড়-চোপড়সহ সকল জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় সেটলারদের হামলায় অন্তত দুইজন পাহাড়ি আহত হয়।
 
প্রেস বার্তায়  মহালছড়ির জয়সেন পাড়ায় পাহাড়িদের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত  হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সু-চিকিৎসা এবং ভূমি বেদখল বন্ধ করে পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহŸান জানানো হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

ads
ads
আর্কাইভ