• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

তৈসা সামাই বেঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2022   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নস্থ  সুধন্য কার্বারী পাড়াস্থ তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা সদর জোন।
 
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের পাঠদানের  সুবিধার্থে  বিদ্যালয়ের জন্য ১৫টি হাই বেঞ্চ ও ১৫টি লো বেঞ্চ (১৫জোড়া)বেঞ্চ বিতরণ করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসূর্যলাল ত্রিপুরা জানান, প্রত্যন্ত এলাকার ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার্থে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে স্থাপন করা হয়। বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন  ৪জন। এতে শিক্ষার্থী রয়েছে প্রথম শ্রেণিতে ৪০জন,দ্বিতীয় শ্রেণিতে ১৯জন,তৃতীয় শ্রেণিতে ১৮জন,চতুর্থ শ্রেণিতে ২২জন ও পঞ্চম শ্রেণিতে ৭জন,মোট ১০৬জন। 
 
তিনি আরো জানান, এ বিদ্যালয়ে ৪জন শিক্ষক  বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। এসব শিক্ষকদের  সরকারিভাবে সম্মানী  হিসেবে বেতন ভাতা দেওয়া হলে বিদ্যালয়ের কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ