• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব গঠিত সদস্যদের মাঝে দপ্তর বন্টন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2015   Monday
no

no

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে নব গঠিত ১৪ সদস্যদের মাঝে বিভিন্ন দপ্তরেরর দায়িত্ব বন্টন করা হয়েছে। পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা পরিষদের কাছে হস্তান্তরিত ২৫ টি সরকারী দপ্তরের মধ্যে গুরুত্বপুর্ন দপ্তরের মধ্যে স্বাস্থ্য বিভাগে হাজী মুছা মাতব্বর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে অংসুইপ্রু চৌধুরী এবং কৃষি বিভাগে জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

সম্প্রতি জেলা পরিষদের এক স্মারক মূলে এ দায়িত্ব বন্টনের কথা উল্লেখ করা হয়েছে।

 

এ স্মারকে আরও উল্লেখ করা হয়, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরকে পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, অংসুই প্রু চৌধুরীকে বাজারফান্ড প্রশাসন, সাধন মনি চাকমাকে জেলা মৎস্য বিভাগ, থোইচিং মারমাকে বিএডিসি ও তুলা উন্নয়ন বোর্ড, জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে হর্টিকালচার সেন্টার, ত্রিদীপ কান্তি দাশকে সমবায় ও জেলা ক্রীড়া বিভাগ, জেবুন্নেছা রহিমক জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সরকারী গণগ্রন্থাগার, সান্তনা চাকমাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট ও বিসিক, মোঃ জানে আলমকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, স্মৃতি বিকাশ ত্রিপুরাকে সমাজ কল্যাণ বিভাগ, রেমলিয়ানা পাংখোয়াকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর (হাঁস মুরগী খামার ও পিগ ফার্মসহ), অমিত চাকমা (রাজু)-কে স্থানীয় পর্যটন (রাঙামাটি পর্যটন কমপ্লেক্স), চান মুনি তঞ্চঙ্গ্যাকে যুব উন্নয়ন অধিদপ্তর ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এবং সুবীর কুমার চাকমাকে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনষ্টিটিউট ও নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউটের দায়িত্ব  দেয়া হয়েছে। 

 

স্মারকে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ/কর্ম/কার্যালয়/পরিষদের পক্ষে সমন্বয়/তত্ত্বাবধানের নিমিত্তে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর ২৭ ধারা অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক কমিটি গঠন ও বিভিন্ন প্রশিক্ষক বিষয়ে পরিষদের সদস্যরা স্ব-স্ব দায়িত্ব পালন করে যাবেন।

 

এদিকে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দরপত্র ও সুষ্ঠূ প্রস্তাব উন্মুক্ত করণ কমিটির ৪ সদস্যে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব  দেয়া হয়েছে সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব নির্বাহী প্রকৌশলী। এছাড়া দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির ৪ সদস্যের মধ্যে সভাপতি হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রচৌধুরী, সদস্য হিসেবে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি/প্রতিনিধি/নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি  এবং পরিষদের সদস্য সচিব নির্বাহী প্রকৌশলীকে এ কমিটির দায়িত্ব পালন করবেন।  পরিষদের শুল্কফাঁড়ি ব্যবস্থাপনা কমিটির ৬ সদস্যের মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবেন পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সচিব পরিষদের নির্বাহী কর্মকর্তা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ