• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পর্যটন সেক্টরকে উন্নয়নে কনসালটেন্ট নিয়োগ করা হবে--বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2015   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটির পর্যটনকে অররও উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে পর্যটকদের প্রতি আরও আকর্ষন বাড়ানোর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, পর্যটন সেক্টরকে ঘিরে এখানকার অনেক প্রতিষ্ঠান ও জনজীবন সম্পৃক্ত রয়েছে। এখানকার উৎপাদিত হস্থশিল্প সামগ্রী, যানবাহন, হোটেল, মোটেল ও সংস্কৃতি সবকিছুই এ পর্যটন সেক্টরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই এ সেক্টরকে আরও উন্নয়ন করতে মাষ্টার প্লানের মাধ্যমে কনসালটেন্ট নিয়োগের করা হবে।


রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান একথা বলেন।

 

তিনি আরও বলেন, আলোচনা পর্যালোচনার মাধ্যমে জেলার দরিদ্র ও প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। জেলার বসবাসরত মানুষের কল্যাণের লক্ষ্যে বিভাগীয় প্রধানদের পরিষদে অনুষ্ঠিত প্রত্যেক মাসিক ও উন্নয়নসভায় উপস্থিত থেকে সুপরামর্শ ও মতামত প্রদানেরও তিনি আহ্বান জানান।


জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় সভায় পরিষদের নব নিযুক্ত সদস্যগন, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্তকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্থান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, জেলায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে কনসালটেন্ট নিয়োগের জন্য মন্ত্রনালয়ে পত্র প্রেরন করা হয়েছে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের বাউন্ডারী দেওয়ালের পাশে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সে স্থাপনাগুলো উচ্ছেদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে পত্র প্রেরণ করা হয়েছে।


প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতনিধি জানান, জেলার ২টি আবাসিক বিদ্যালয়ের জন্য এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি। এছাড়া সংস্কারের জন্য জেলার জরাজীর্ণ মোট ২৬টি বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে জেলা পরিষদেও কাছে প্রেরণ করা হয়েছে। সপ্তম শ্রেণীতে মেধা ভিত্তিক বৃত্তি ফলাফল চুড়ান্ত করা হয়েছে খুব শীর্ঘই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ