• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে হযরত তৈয়ব শাহ(রহঃ)-এর ৩০তম বার্ষিক ওরশ শরীফ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2022   Sunday

হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহঃ)-এর ৩০তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে রাঙামাটি শহরের পোড়া পাহাড়স্থ গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওরশ শরীফের আয়োজন করে তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, গাউসিয়া কমিটি রাঙামাটি জেলার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেল, খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ সাধারন সম্পাদক কাজী জাহেদুল ইসলাম, ভাসান্যাদম গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ।


তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর সওদাগর, সাবেক সদস্য হাজী নাছির উদ্দিন, হাজী আবদুল করিম খান, হাজী দানু মিয়া সওদাগর, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মোজাম্মের হক, মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম নঈমী প্রমুখ।
ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দঃ), দাওয়াতে খায়র, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ প্রচার প্রসারে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর অবদান অনস্বীকার্য। এই উপমহাদেশে সুফীবাদী দর্শন প্রচারেও তাঁর অবদান অতুলনীয়। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ) ইসলামী কৃষ্টি সংস্কৃতির প্রচার প্রসারেও উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। যা মুসলমানদের জন্য অতীব প্রয়োজনীয়। সমাজ সংস্কারক মহান এই ব্যক্তিত্বের জীবনাদর্শ আলোচনার মাধ্যমে প্রজন্মের কাছে ইসলামের অপরিহার্য বিষয়গুলো তুলে ধরতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ