• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন থেকে রফিকুল ও রিপনকে অব্যাহতি প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2022   Wednesday
no

no

খাগড়াছড়ি জেলার নেতৃস্থানীয় সাংবাদিক সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)-এর সুনাম নষ্ট, পেশাগত মর্যাদাহানি এবং সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগে রফিকুল ইসলাম এবং রিপন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বুধবার(৩ আগষ্ট)  সন্ধ্যায় কেইউজে’র জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৬ অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায়  অব্যাহতি সদস্য রফিকুল ইসলাম ও রিপন সরকারও উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর সভাপতি প্রদীপ চৌধুরী।  সংগঠনের সাধারন সম্পাদক সৈকত দেওয়ানের সঞ্চালনায় সভায় কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য্য, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার এবং সদস্য যথাক্রমে মংসাপ্রু মারমা, শঙ্কর চৌধুরী ও আল মামুন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সবাই গঠনতন্ত্র অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের পক্ষে মতামত ব্যক্ত করেন।

 

এদিকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক  সৈকত দেওয়ান ম্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে  বলা হয়, গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে অব্যাহতি সদস্য রফিকুল ইসলাম ও রিপন সরকার এর  সাথে কেইউজে’র আর কোন সম্পর্ক থাকবে না। এরপরও উল্লেখিত ব্যক্তিরা সংগঠনের নাম-পদবী ব্যবহার করে যদি কোন কার্যক্রম পরিচালিত করলে এর কোন প্রকার দায়ভার কেইউজে বহন করবে না। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে । 

 ---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই













 

 

 

 

ads
ads
আর্কাইভ