• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপির দুই নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2015   Monday

আটক পিসিপির নেতা রতন স্মৃতি চাকমা ও এলটন চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।


পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার তথ্য-প্রচার সম্পাদক সুভাষ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের মধুপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল পানখাইয়া পাড়া এলাকা থেকে শুরু হয়ে মধুপুর বাজারে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, আইন-শৃংখরা বাহিনীকে দিয়ে ফ্যাসিস্ট কায়দায় গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা ও নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা রুজু করে আন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি বিশেষ মহলকে পার্বত্য চট্টগ্রাম পরিচালনারভার ন্যস্ত করায় তারা ইচ্ছেমত জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন।


গত ১২ এপ্রিল সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজিত বৈসাবি উৎসবের শোভাযাত্রার প্রস্তুতিকালে আইন-শৃংখরা বাহিনী পিসিপির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এলটন চাকমাকে আটক করে। এর আগে ৪ এপ্রিল নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে মিছিল করতে গেলে পুলিশ পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমাকে আটক করে বলে প্রেস বার্তায় দাবি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ