• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মাটিরাঙ্গায় শতাধিক মুক্তিযোদ্ধা আওয়ামীলীগে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

 

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পর এবার মুক্তিযোদ্ধারাও দলত্যাগ শুরু করেছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা মো: আবুর হাশেম‘র নেতৃত্বে মাটিরাঙ্গার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা স্থানীয় সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা‘র হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।

 

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক এর সভাপতিত্বে শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো: জাহেদুল আলম।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি একেএম হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহীন সরকার ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে ছিল। মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ সরকার সবকিছু করছে।  সকলের সহযোগীতা অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে।

 

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই স্বাধীনতাবিরোধীদের স্বার্থ রক্ষা করেছে। বিএনপি গনতন্ত্রের বাইরে গিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ