• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জেতা
রুপ্না ও রিতুপূর্ণাকে জেলা প্রশাসকের তিন লাখ টাকার চেক উপহার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2022   Tuesday

রাঙামাটির দুর্গম পাহাড়ে অতিদরিদ্রতার সাথে বেড়ে ওঠা নারী সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জেতা টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক রুপ্না চাকমা ও রিতুপূর্না চাকমাকে দেড় লাখ করে তিন লাখ করে উপহার দিয়েছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান দুই কৃতি ফুটবলার রুপনা চাকমার ও রিতুপূর্না চাকমার বাড়ীতে গিয়ে এই উপহারের টাকা চেক তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক রুপনা চাকমা গ্রামে এলাকাবাসীর সুবিধার জন্য একটি ব্রীজ নির্মাণ ও একটি বাড়ি নির্মাণ এবং রিতুপূর্না চাকমার বাড়েিত যোগাযোগের জন্য রাস্তা ও চাকরির আশ^াস দেন।


জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার দুপুরের দিকে প্রথমে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূয়োদামে গ্রামের বাড়ীতে গিয়ে রুপনা চাকমার মা কালোসোনা চাকমার হাতে এক লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পরে কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায় রিতুপূর্ণা চাকমার বাড়ীতে তার মা এর হাতে এক লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়। এমসয় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল রহমানসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


`জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রিতু ও রূপনা আমাদের রাঙামাটির গর্ব। তাদের এ অর্জন পুরো বাংলাদেশের মানুষ গর্বিত। তাদের এ কৃতিত্বের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ