• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2022   Friday

 

 

 

প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ও রজত জয়ন্তী  উপলক্ষে শুক্রবার রাঙামাটির বিলাইছড়ি সেনাজোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 
বিলাইছড়ি স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বিলাইছড়ি সেনাজোন (৩২ বীর)  ও বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহণ করে। শ্বাসরুদ্ধকর খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা  বিলাইছড়ি সেনাজোনকে ১-০ গোলে পরাজিত করে।  
 
এ সময় উপস্থিত ছিলেন ৩২ বীর বিলাইছড়ি সেনাজোনের  উপ-অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরণ মারমা (রাসেল) প্রমূখ।খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 
এ সময় বক্তব্য প্রদানকালে মেজর জালিস মাহমুদ খান বলেন, প্রতি বৎসর পার্বত্য শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে জোন কর্তৃক নোকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হলেও এই বছর পানি না  থাকায় তা সম্ভব হচ্ছেনা। তিনি আরও বলেন,  বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ