• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে সেনা বাহিনী ও ইউপিডিএফের বন্দুক যুদ্ধের ঘটনায় আহত ১জনের মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2015   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছেছড়ি এলাকায় সেনা বাহিনী ও ইউনাইটেড পিপলসডেমেক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় আহত উদয়ন চাকমা(৩৩) নামের একজনের মৃত্যু হয়েছে। তার পিতার নাম দয়ালচন্দ্র চাকমা। সে বটতলী এলাকার বাসিন্দা। 

 

উল্লেখ্য,বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছেছড়ি এলাকায় সেনা বাহিনী ও ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধে রনেশ চাকমা ওরফে সুপ্রিম নিহত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। সেনা বাহিনী সদস্যরা তল্লাশী চালিয়ে একটি এসএমজি ও ৪০ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটুকি ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। তবে ইউপিডিএফের পক্ষ সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধের ঘটনা সত্য নয় বলে দাবি করেছে।


স্থানীয় সূত্র জানায়,বৃহস্পতিবার সেনা বাহিনী ও ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় আহত অবস্থায় ইউপিডিএফের সদস্য উদয়ন চাকমা মারা যান। ঘটনার পর আহত অবস্থায় তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতেই তিনি মারা যান।


সূত্র  আরো জানায়, নিহত উদয়ন চাকমাকে শুক্রবার দুপুরের দিকে গ্রামের বাড়ী বটতলী এলাকায় তার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।


অপরদিকে,বাঘাইছড়ি উপজেলার ডলুবন্যা এলাকায় বিবদামন দুই গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে প্রচন্ড বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত হয়েছে কিনা সূত্রটি নিশ্চিত করতে পারেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ