• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ধর্ষনের ঘটনায় দু’যুবককে জুরাছড়ির দুর্গম এলাকা থেকে আটক করলো গ্রামবাসীরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2023   Wednesday

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত মোন পাংখোয়া পাড়ায় বড় দিনের উৎসব দেখতে যাওয়ার পথে স্কুল পড়ুয়া এক ছাত্রী ধর্ষনের ঘটনায় জড়িত দুজনকে গ্রামবাসীরারা আটক করেছে। তারা হল রাসেল চাকমা ও রুবেল চাকমা। এদিকে মঙ্গলবার রাতে রাঙামাটি কতোয়ালী থানায় ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর বাবা একটি ধর্ষনের মামলা দায়ের করেছেন।


গেল ২৪ ডিসেম্বর স্কুল পড়ুয়া দশম শ্রেনীর এক ছাত্রী তার এসএসসি পরীক্ষার্থীর বান্ধবী ও চার ছেলে বন্ধুকে নিয়ে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত মোন পাংখোয়া পাড়ায় বড় দিনের উৎসব দেখতে যায়। যাওয়ার পথে একটি পরিত্যক্ত জুম ঘরে তারা অবস্থান করে। গেল ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে রাসেল চাকমা, রুবেল চাকমাসহ চার যুবক জুম ঘরে গিয়ে স্কুল ছাত্রীসহ অন্যদের ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে যুবকরা জুম ঘর থেকে অদুরে স্কুল ছাত্রী ও তার বান্ধবীকে অদুরে নিয়ে যায়। এতে ধর্ষনের শিকার রাসেল চাকমা একদিকে ও বান্ধবীকে রুবেল চাকমা অন্যদিকে নিয়ে যায়। রাসেল চাকমা এক পর্যায়ে স্কুল ছাত্রীকে মাটিতে শোইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।


এদিকে, মঙ্গলবার রাতে রাঙামাটি কতোয়ালী থানায় ঘটনার শিকার স্কুল ছাত্রীটির বাবা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। এতে মামলায় অক্ষয় চাকমার ছেলে রাসেল চাকমা(৩২) কে প্রধান আসামী, অরুন চাকমার ছেলে রুবেল চাকমা(২৮) ও অজ্ঞাতনামা ২ জনকে উল্লেখ করা হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ও রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী।


জুরাছড়ি থানার উপ-পরিদর্শক নির্মল ত্রিপুরা জানান, ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামবাসীদের হাতে আটক দুজনকে সেগুন বাগান এলাকা থেকে গ্রহন করতে ইতোমধ্যে থানা থেকে রওনা দিয়েছেন। আটক দুজনকে গ্রামবাসীরা পুলিশের হাতে সোপর্দ করবে। বুধবার সকালের দিকে স্থানীয় গ্রামবাসীরা সীমান্তবর্তী এলাকা থেকে দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি।


জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, ধর্ষনের ঘটনায় জড়িত রাসেল চাকমা ও রুবেল চাকমাকে বুধবার সকালে ভারতীয় মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী দুমদুম্যা ইউপি এলাকা থেকে স্থানীয়রা আটক করার পার্শ্ব বর্তীথা থাচি পাড়া গ্রামবাসীদের হাতে তুলে দেয়। পরে থাচি পাড়ার লোকজন জুরাছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার সমীর কান্তি চাকমা ও স্থাণীয় কারবারীর হাতে আটক দুজনকে হস্তান্তর করে। ইতোমধ্যে জুরাছড়ি থানা পুলিশ আটক দুজনকে গ্রহন করতে সেখানর উদ্দেশ্য রওনা দিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ