• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2024   Sunday

 

 

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে বিগত বন্যা ক্ষতিগ্রস্থদেরসহ গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সহায়তা দিয়েছে `গ্রীনহিল` নামক একটি প্রতিষ্ঠান। ইউকে এইড এর অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এতে সহযোগিতা করছে। রবিবার (৬ অক্টোবর)  দিনব্যাপী ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো: ছাবের। 

 
রোগীদের চিকিৎসা দিয়েছেন মেডিকেল অফিসার ডা. উনুচিং মারমা ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীরা। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ষাট বছর বয়সী স্নেহবালা চাকমা বলেন আমাদের বাড়ী শহর থেকে বহুদুরে মন চাইলে শহরে গিয়ে চিকিৎসা নেয় সম্ভব না, এই দুর্গম নিজ এলাকায় চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
 
অন্যদিকে বেতছড়ি ভিতর পাড়ার নিবাসী কমল জয় চাকমা বলেন তিনি বেশ কয়েকদিন ধরে অসুখে ভুগছেন, দুর্গম ও টাকা অভাবে তিনি শহরে গিয়ে চিকিৎসা করতে পারেননি। আজ পাশের গ্রামের এই চিকিৎসা ও বিনা মূল্য ঔষুধ পেয়ে খুশী এই জন্য তিনি আয়োজকারীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তবে এলাকাবাসীরা মাঝে মাঝে যে দুর্গম এলাকায় সরকারী ভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সেই দাবী জানান।
 
গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, একটু দেরী হলেও বিগত বন্যা ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক  রোগীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও  গর্ভবতী মা ও কিশোরীরা বিশেষ চিকিৎসা প্রদান করা হয়। 
 
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ