• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2024   Sunday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি  নোয়াপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষকে ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) মাইসছড়ি নোয়াপাড়া হেডম্যান কার্যালয়ে দিনব্যাপী এ ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: ছাবের।

ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদান করেন  মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, খাগড়াছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. উনুচিং মারমা ও  মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: মোয়াজ্জেম হোসেন।
ইউকেএইড এর আর্থিক সহযোগীতায় ইউএনএফপিএ ও খাগড়াছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীনহিল এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেন।

গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, সাম্প্রপ্তিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় দুইশত  জন পাহাড়ি-বাঙালি রোগী ও গর্ভবতী মাকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এমন কার্যক্রম  জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলা গুলোতেও চলবে।

---হিলবিডি/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ