• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রামগড়ে দুর্গম এলাকার জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল

নিজস্ব প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2024   Sunday

খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার  দুর্গম এলাকার বিভিন্ন ধরনের রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

তারই ধারাবাহিকতায় রোববার দিন ব্যাপি রামগড় উপজেলার  পাতাছড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে মোবাইল প্রজজন স্বাস্থ্য সেবা ক্যাম্প এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।   রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম এলাকার প্রায় দেড় শতাধিক পাহাড়ী- বাঙ্গালীদের মাঝে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তাদের এলাকায় কোন সময় এ ধরনের মেডিকেল এর আয়োজন করা হয়নি বলে জানান, সেবা নিতে আসা রোগীরা, এজন্য বিনামূল্যে এ স্বাস্থ্য ও ঔষধ  পেয়ে খুশি তারা।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের  উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ। তিনি গর্ভবতী মা’দের ঘরে অদক্ষ ধাত্রী  দিয়ে বাড়ীতে সন্তান প্রসব না করে স্বাস্থ্য ক্লিনিকে এসে অভিজ্ঞ মিডওয়াইফ দিয়ে সন্তান প্রসব করানোর পরার্মশ দেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা চিকিৎসা কর্মকর্তা ডাঃ মো ইমরুল হাসান, লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা কর্মকর্তা ডাঃ অফিসার আদনান শাফী, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ২নং পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী নুরুল আলম, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমা প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে পাতাছড়া বিভিন্ন এলাকার প্রায় দেড়শতাধিক সাধারন রোগীসহ  কিশোরী ও গর্ভবতী মা’ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

মূলত বিগত বন্যায়  ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ