• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে ভূমি অধিগ্রহন বাতিলের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2015   Sunday

রোববার রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে জেলা প্রশাসনের ভুমি হুকুম দখল নোটিশ বাতিলের দাবীতে গতকাল ঝগড়াবিল এলাকাবাসী মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত ফেস্টুন-ফোস্টার নিয়ে ঝগড়াবিল এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন অংশ নেন। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মিলন কান্তি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রিন্টু চাকমা ও ঝগড়াবিল ভুমি রক্ষা ও সংরক্ষন কমিটির সদস্য সচিব অসীম চাকমা। মানববন্ধন চলাকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমার নেতৃত্বে ঝগড়াবিল এলাকায় প্রশাসনের ভূমি হুকুম দখল বাতিলের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, কাপ্তাই বাধ, পর্যটন এবং বিজিবি ক্যাম্প সম্প্রসারণের ফলে ঝগড়াবিল এলাকাবাসী বিগত সময়ে তিন বার উচ্ছেদের শিকার হয়েছেন। এবার উচ্ছেদ হলে তারা চারবারের মত উচ্ছেদের শিকার হবেন। এলাকাবাসী আর উচ্ছেদের শিকার হতে চান না।


বক্তারা আরও বলেন, বর্তমানে সরকার আবারও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে ১শ একর জমি অধিগ্রহন নামে ভূমি হুকম দখল নোটিশ জারী করে পাহাড়ীদের উচ্ছেদের পায়তারা করছে। বক্তারা অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রন ও ভূমির হুকুম দখলের মামলার নোটিশ বাতিলের দাবী জানান। অন্যথায় এলাকাবাসী তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ