• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ইউপিডিএফ নেতা চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

উপজেলা সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

 

শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলাধীন কৃষি গবেষণা এলাকায় দোকান ঘেরাও করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ইউপিডিএফ সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটক করে। এসময় তিনি  কৃষি গবেষণা এলাকায় একটি দোকানে বসে এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলছিলেন।

 

প্রেস বার্তায় অন্যায় ধর-পাকড়ের উদ্বেগ প্রকাশ করে বলা হয়,সরকার ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে আইন-শৃংখলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের ধরপাকড় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইউপিডিএফ নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণের উপরও ব্যাপক নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে।তবে অন্যায় দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফ তথা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্ধ করা যাবে না।

 

প্রেস বার্তায় অবিলম্বে চরণসিং তঞ্চঙ্গ্যাসহ এ যাবত আটককৃতদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ধর-পাকড় বন্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ