• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ
সাজেকে ডায়রিয়া দুর্গতদের পাশে সাহায্য নিয়ে দাড়াতে সরকারসহ বিত্তবানদের আহ্বান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

রাঙামাটির বাঘাইছড়ির দূর্গম সাজেকে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনী -বিজিবি যদি দ্রুত চিকিৎসা না দিত তাহলে ১৩ হাজার ত্রিপুরা অধ্যুষিত সাজেকের গ্রামগুলি মৃত্যুপুরীতে পরিণত হতো। সাজেকে ডায়রিয়া ছড়িয়ে পড়ার সাথে সাথে সেনবাহিনী, বিজিবি, স্বাস্থ্য বিভাগ দ্রুত রোগীদের চিকিৎসা দেওয়ায় অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে। তবে সাজেকের ডায়রিয়া আক্রান্ত এলাকায় এনজিও সংস্থাসহ ইউএনডিপি-সিএইচটিডিএফ কোন রকম সহয়তা নিয়ে এগিয়ে আসেনি ।

রোববার বিকালে শহরের গর্জনতলীতে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন সম্মেলন কক্ষে সাজেকে ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন সভাপতি সুরেশ ত্রিপুরা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, বর্তমান সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা,যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক ত্রিপুরা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ সাজেকের সরেজমিনে ডায়রিয়া আক্রান্ত সরেজমিনে আসার এবং সেখানকার ডায়রিয়া সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

 

ত্রিপুরা নেতৃবৃন্দ সাজেকে দুর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাড়াতে সরকারসহ বিত্তবান মানুষের কাছে আবেদন জানিয়ে আরও বলেন, রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। সাজেকে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনী -বিজিবি দ্রুত চিকিৎসা দিয়ে মানুষের প্রাণ রক্ষা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। সাজেকের যে সব অঞ্চল এখনো যোগায়োগ ব্যবস্থার বাইরে রয়ে গেছে সেখানে দ্রুত যোগাযোগ ব্যবস্থা নির্মানসহ খাবার পারির ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবীও জানান নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন নেতা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাঙামাটি জেলার প্রত্যান্ত ও দূর্গম উপজেলা বাঘাইছড়ি তারই একটি অংশ সাজেক। যেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম। আর এ অঞ্চলে বসবাস করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে একটি ক্ষুদ্র সম্প্রদায় ত্রিপুরা জনগোষ্ঠী। যেখানে ১৩ হাজার মানুষের বসবান । প্রত্যান্ত এ পাহাড়ি অঞ্চলে খাবার পানির অভাবে ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬জন ত্রিপুরা নারী-পুরুষ। বর্তমানে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে প্রায় ২০০জন গ্রামবাসী। চিকিৎসা সেবায় কাজ করছে স্থানীয় সেনাবাহিনীর, বিজিবিসহ স্বাস্থ্য বিভাগের ৫টি মেডিকেল টিম। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, রেডক্রস সোসাইটি, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনসহ বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ আক্রান্ত এলাকায় মানুষের সহয়তায় এগিয়ে এসেছে। তবে এখনো পর্যন্ত এগিয়ে আসেনি কোন এনজিও সংস্থাসহ ইউএনডিপি-সিএইচটিডিএফ।


তিনি আরও বলেন বিভিন্ন সংস্থার সহযোগিতায় বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত জনগণের দূর্ভোগ কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু এ মহামারীর ফলে জনগনের জীবন জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আরও বিভিন্ন সংস্থার সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থাকে ডায়রিয়া ক্ষতিগ্রস্থ এলাকাবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

 

উল্লেখ্য, তীব্র গরম ও বিশুদ্ধ খাবার পানির অভাবে  বুধবার বিকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ