• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    
 
ads

রাঙামাটিতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক সভা রোববার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুই প্র“ চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মিন্টু বিকাশ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, দাতা সংস্থা ইউনিসেফ, জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মা ও শিশুর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশু ও মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি, পানি, পয়ঃ ব্যবস্থা ও হাইজিন বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনে উদ্বুদ্ধকরণ, মহিলা, কিশোরী ও শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি হ্রাস ও রক্ত স্বল্পতা প্রতিরোধ, সামাজিক উন্নয়নে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিসহ পাড়া কেন্দ্রের মাধ্যমে শিশুদের শিক্ষা দানের লক্ষ্যে  এ প্রকল্প কাজ করছে বলে জানান আইসিডিপির কর্মকর্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ