• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

রোববার  রাঙামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিউটিফিকেশন, ড্রাইভিং মেন্টানেন্স, মোবাইল ফোন সার্ভিসিং ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলানায়তনে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিউল্ল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চান মুনি তংচঙ্গ্যা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর রেজাউল হক, সদর উপজেলার প্রশিক্ষানার্থী মোস্তাক আহম্মেদ ও বিলাইছড়ি উপজেলার প্রশিক্ষানার্থী মুক্তা চাকমা। অনুষ্ঠান শেষে পরে পরিষদসহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান যুবদের বাদ দিয়ে দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুবরাই দেশের শক্তি আগামী দিনের মানবসম্পদ আর এই সম্পদ বৃদ্দির জন্য বর্তমান প্রধানমন্ত্রী যুব অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণ গ্রহণ শেষে তারা যেন দেশের সম্পদে পরিণত হয়।

 

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আতœকর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদে পরিনত করতে বর্তমান প্রধানমন্ত্রী নতুন নতুন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ গ্রহণ করে যুবরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে অন্য বেকার যুবকদের কাজে লাগাতে পারবে। তিনি বলেন, রাঙামাটির প্রত্যান্ত এলাকা থেকে আগত যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা জেলা পরিষদ সবসময় ধরে রাখবে। তিনি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেলাই প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে ৩০টি সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ