• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রোয়াংছড়িতে পিসিপির নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে সেনা সদস্যরা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2015   Tuesday

মঙ্গলবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক পিসিপির নেতার নাম প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যা (২৮)। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী  ইউএনও কার্যালয়সহ বাজারের বেশ কিছু দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেছে। এতে আতঙ্কিত হয়ে ব্যাবসায়ীরা কয়েক ঘন্টা দোকানপাট বন্ধ রাখে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) জেলা শাখার সভাপতি উছোমং মার্মা  দাবী করেছেন প্রীতিসেন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে পিসিপি নেতা প্রীতিভূষন তঞ্চঙ্গ্যাকে সেনাবাহিনীর সদস্যরা গুলি করে আটক করেছে। ঘটনাটি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে করেছে।  পিসিপির  জেলা শাখার সভাপতি উবাচিং মার্মা এ ঘটনার নিন্দা জানিয়ে  দাবী করেছেন পিসিপির  নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত নয়। মিথ্যা অভিযোগে অমানবিকভাবে গুলি করে প্রীতি ভুষনকে আটক করেছে।

 

তবে জেলা সদর জোনের সেনাবাহিনীর লে:কর্ণেল পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ পিসিপি’র নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনা সদস্যরা তাকে আটক করতে গেলে সে অস্ত্র কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় পায়ে গুলি করে তাকে আটক করা হয়েছে।

 

এদিকে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে  মঙ্গলবার দুপুর তিনটায় রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য, জেএসএসের নেতা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় ব্যক্তি, পুলিশ ও সেনাবাহিনী সমন্বয়ে রোয়াংছড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন, সদর জোনের সিও, লে:কর্ণেল নাজমুল হকের সাথে  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দোকানপাত খুলতে শুরু করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের গত ৯ তারিখ শহরের বালাঘাটা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিস ফ্রন্ট (ইউপিডিএফ) জেলা কমিটির সাধারণ সম্পাদককে গুলি করা হয়। এ ঘটনায় পিসিপির নেতাকর্মীসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়। গুলিবিদ্ধ পিসিপির নেতার বিরুদ্ধে এ মামলায় অভিযোগ রয়েছে।

 

রোয়াংছড়ি থানা ওসি আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে সেনা ও বিজিবি সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

 

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসমাইল হোসেন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশের উদ্ধৃত্তি দিয়ে বলেন, এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসীরা অফিসের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ