• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায়
সহযোগিতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জনগণের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে হবে--বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2015   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা পারস্পরিক সহযোগিতা ও সকলের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর মাধ্যমে এ জেলার পশ্চাদপদ ও প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্ব স্ব বিভাগের সমস্যাগুলোকে চিহ্নিত করে সভায় তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধান করে এ জেলার উন্নয়ন আরও বৃদ্ধি করা সম্ভব।

 

তিনি জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ গ্রহন এবং   জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। 

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষে জানানো হয়,জেনারেল হাসপাতালে বাউন্ডারী জুড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তাদের তালিকা করা হয়েছে এবং প্রশাসনের মাধ্যমে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন উপজেলায় অকেজো এ্যাম্বুলেন্সগুলি চালুর ব্যবস্থা এবং রাঙাামাটি জেনারেল হাসপাতালে কনসালটেন্টদের নিয়মিত হাজিরার উপর জোর দেয়া হবে।

  

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে বোরো ধান কর্তনের কাজ চলছে এবং মাঠ পর্যায়ে ২টি প্লট প্রদর্শনী চলছে। সরকারের ৩০ভাগ হারে ছাড় দিয়ে ভর্তুকির মাধ্যমে চাষীদের মধ্যে পাওয়ার টিলার প্রদান কার্যক্রম চলছে।

 

সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগ জানায়,৭ম শ্রেণী বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়া জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধান শিক্ষককের বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

 

সভায়  পরিষদ চেয়ারম্যান বলেন, সকলের মতামতকে প্রাধান্য দিয়ে এ জেলায় বসবাসরত মানুষের কল্যাণে কাজ করতে হবে। জেনারেল হাসপাতালের পরিবেশ সুস্থ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া পরিষদে হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ