• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পানছড়িতে ইউএডিপির ১৫টি প্রকল্পের কাজ সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2015   Wednesday

আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থ ইউএনডিপি অর্থায়নের খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদে ১৫টি প্রকল্পের মাধ্যমে প্রতিটি প্রকল্প ৫ লাখ করে ৭৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে। এর ফলে দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ উপকৃত হল।  এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে ইউএনডিপির পাড়া উন্নয়ন কমিটিগুলো।

 

ইউনিয়ন পরিষদ ও পানছড়ি উপজেলা ইউএনডিপি অফিস সূত্রে জানা যায়, ১৫ প্রকল্পের মধ্যে  ৭টি কাঁচা সড়ক নির্মাণ, ৩টি সেচ ড্রেন, ২টি কালভাট ২টি ব্রীক ফ্লাট সলিং ও নালকাটা জুনিয়র বিদ্যালয়ে ক্লাশ রুম সম্প্রসারণ কাজ ১টি। উপজেলা প্রতিটি ইউনিয়নের ১৫ লাখ করে উন্নয়ন কাজ করা হয়েছে। লোগাং ইউনিয়নের লোগাং সদর- মাচ্ছ্যছড়া পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ ১টি, ২টি কালভাট, ১টি সেচ ড্রেন। চেংগী ইউনিয়নে ১টি কাঁচা রাস্তা নির্মাণ, ১টি ব্রীক সলিং ফ্লাট। পানছড়ি ইউনিয়নে একটি কাঁচা রাস্তা, ১টি কালভাট ও ১টি সেচ ড্রেন। লতিবান ইউনিয়নের কাঁচা রাস্তা নির্মাণ ২টি ও নালকাট জুনিয়র বিদ্যালয়ে শ্রেণি কক্ষ বর্ধিত করণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।

 

পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ইউনিয়ন পরিষদে আর্থিক সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকাবাসীর চাহিদা আর আমার নির্বাচনী ওয়াদা মতো অনেক কাজ বাস্তবায়ন করতে পারছিনা। এলাকাবাসীর চাহিদা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, উপজেলার মির্জাবিল হইতে গগণ চন্দ্র পাড়া হইয়া বড়মুড়া পাড়া পর্যন্ প্রায় ৬ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে ঐ এলাকার ১০ থেকে ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ সড়ক যোগাযোগের সুবিধা পেলো। এতে হাজার হাজার কৃষক তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করনের সুবিধা পেলো।

 

ইউএডিপির পানছড়ি উপজেলা কোÑঅর্ডিনেটর কৃত্তিকা চাকমা বলেন ইউএনডিপির পাড়া উন্নয়ন কমিটির সদস্যরা প্রকল্প বাস্তবায় কমিটি করে প্রকল্প বাস্তবায়ন করেছে। সেজন্য কাজগুলো খুবই সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে।

 

তিনি আরও বলেন তিনি পানছড়ি উপজেলার সন্তান। এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমি খুবই খুশি। খুবই আন্তরিকতা আর সততা নিয়ে কাজগুলো তদারকি করেছি। আশা করি ভবিষতেও সুবধা বঞ্চিত দুর্গম এলাকার মানুষের জন্য উন্নয়ন করতে পারবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ