• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

টানা বর্ষনে লামায় ৫০ হাজার মানুষ পানি বন্দি

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2015   Friday

৫ দিনে টানা বর্ষনে বান্দরবানের লামা উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। এছাড়া টানা বর্ষনের কারণে অনেক জায়গায় পাহাড় ধস ও  জমির ফসল নষ্ট হয়েছে।

জানা যায়, গত ৫ দিনে টানা বর্ষনে লামা উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। এতে পানি বন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার  লোকজন্। বর্ষনের ফলে লামা বাজারের দেড় হাজারের অধিক দোকান পাট পানির নিচে তলিয়ে গেছে। তাছাড়া অনেক জায়গায় পাহাড় ধস ও  জমির ফসল নষ্ট হয়েছে। বিশেষ ব্যবস্থায় লামা উপজেলা  সদরে ২টি  শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র  খোলা হয়েছে।  পানি বন্দি লোকজনের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।  বন্যায় উপজেলার অধিকাংশ সরকারী-বেসরকারী অফিস, এতিমখানা, স্কুল-কলেজ,মাদ্রাসা, মসজিদ,মন্দির ও গীর্জা পানিতে তলিয়ে গেছে। এখনো পর্ষন্ত দুর্গত এলাকার মানুষের সহায়তার জন্য উপজেলা প্রশাসননের তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি। তবে বৃহষ্পতিবার থেকে লামা পৌরসভা ও এন.জেড. একতা মহিলা সমিতির উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে খিচুরী বিতরণ করা হয়েছে।

এদিকে,মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষনের কারণে ৫ দিন ধরে লামা উপজেলা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।

লামা পৌরসভার মেয়র মোঃ আমির হোসেন বলেন, লামা পৌর সভার ৯টি ওয়ার্ডে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পৌর এলাকার  ৩ হাজার ঘর-বাড়ি  পানিতে তলিয়ে গেছে।  হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  তিনি আরো বলেন, শুক্রবার বান্দরবান জেলা প্রশাসন থেকে লামা উপজেলায় বন্যা দূর্গত এলাকার জন্য ১৮ মে.টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে উপজেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে উপজেলা সদরে দুটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। দুর্গতদের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ