• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ৪০টি পূজামন্ডপে দূর্গোৎসব উদযাপিত হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2014   Sunday

আসন্ন শারদীয় দুর্গোৎসবে রাঙামাটি পার্বত্য জেলায় এ বছর ১০ উপজেলায় ৪০টি পূজামন্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। পূজা মন্ডপে দুর্গা মূর্তি ছাড়া দেবদেবীর মূর্তি তৈরি হয়ে গেছে।মাটির কাজ, রঙের কাজ ও সাজসজ্জা সব শেষ করে পূজা মন্ডপের সব প্রস্তুতি সম্পন্ন। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ১ অক্টোবর মহাসপ্তমী ও ২ অক্টোবর মহানবমী ও শুভ বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে শাদীয় দূর্গাপূজা শেষ হবে। এবার দেবীর নৌকায় আগমন ও দোলায় গমন করবেন।জানা গেছে, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসবে এবছর  রাঙামাটির দশ উপজেলায় সর্বমোট ৪০টি পূজা মন্ডপে দূর্গোৎসব উদযাপিত হবে। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৪টি, কাপ্তাই উপজেলায় ৭টি, রাজস্থলী উপজেলায় ৩টি, কাউখালী উপজেলায় ৪টি, নানিয়ারচর উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ১টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, বাঘাইছড়ি উপজেলায় ৪টি, লংগদু উপজেলায় ২টি, ও বরকল উজেলায় ২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে  সকল মন্দিরে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্গাপূজা চলাকালীন সময়ে  আইন-শৃংখলা রক্ষাসহ সার্বিক পরিস্থিতি মনিটরিংএর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন ছাড়াও প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষনিক পুলিশের টহলের পাশাপাশি আসনার বাহিনীর সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।  এছাড়া পূজামন্ডপে সার্বক্ষনিকভাবে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অন্যান্য বারের মতো এ বছরও প্রত্যেক পূজা মন্ডপের জন্য বিশেষ অর্থ বরাদ্দ প্রদান করছে।যে সব মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে, রাঙামাটি সদর উপজেলায় শ্রী শ্রী গীতাশ্রম মন্দির রিজার্ভ বাজার, আইচ ভবন রিজার্ভ বাজার, শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব নতুন জালিয়া পাড়া, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, শ্রী শ্রী নারায়ন মন্দির পৌর কলোনী, পুরাতন বাস ষ্টেশন, শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী, তবলছড়ি, শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির স্বর্ণটিলা, শ্রী শ্রী শিতলা মন্দির আসামবস্তী, শ্রী শ্রী সার্বজনীন দূর্গোৎসব গর্জনতলী, শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির কাঠালতলী, শ্রী শ্রী দশভূজা মাতৃমন্দির কালিন্দীপুর, শ্রী শ্রী সনাতন যুব একতা সংঘ কলেজ গেইট, শ্রী শ্রী কালী মাতৃমন্দির ভেদভেদী ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কেইল্যা মুড়া।কাপ্তাই উপজেলায় শ্রী শ্রী কর্ণফুলী দুর্গা মাতৃমন্দির ব্রীক ফিল্ড রোড কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, শ্রী শ্রী জয় কালী মন্দির লক গেইট কাপ্তাই, শ্রী শ্রী হরি মন্দির কেপিএম চন্দ্রঘোনা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির চন্দ্রঘোণা মিশন চন্দ্রঘোণা, শ্রী শ্রী আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্দির চন্দ্রঘোনা, শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির রাইখালী বাজার, রাজস্থলী উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির, রাজস্থলী বাজার, শ্রী শ্রী দক্ষিণনেশ্বর কালী মন্দির বাঙ্গালহালিয়া,কাউখালী উপজেলায় শ্রী শ্রী গীতা মন্দির, ঘাগড়া, শ্রী শ্রী গীতা মন্দির কাউখালী সদর, শ্রী শ্রী গীতা মন্দির বেতবুনিয়া, শ্রী শ্রী সার্বজনীন দূর্গোৎসব বেতবুনিয়া।নানিয়ারচর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির বুড়িঘাট, জুরাছড়ি উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির বিলাইছড়িবাজার, বাঘাইছড়ি উপজেলায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বাঘাইছড়ি, শ্রী শ্রী হরি মন্দির করেঙ্গাতলী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুরছড়ি।লংগদু উপজেলায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির লংগদু সদর, শ্রী শ্রী হরি মন্দির মাইনীমুখ ও বরকল উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির বরকল সদর।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমর কুমার দে জানান, এবছর রাঙ্গামাটি জেলায় ৪০টিা পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সকল মন্দিরে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ