• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2014   Wednesday

যথাযথ ধর্মীয় মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে পার্বত্য জেলা রাঙাটিতে ৪০ টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব  পালন করা হবে।   ইতিমধ্যে সকল পূজা মন্ডপে প্রতিমা নির্মানের কাজ শেষ হয়েছে। শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষে রাঙামাটির বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের সাথে জেলা প্রশাসনের এক মত বিনিময় সভায় এই তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর দে, সম্পাদক পঞ্চানন ভট্টাচায্য  সহ বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বলা হয়, শারদীয় দূর্গোৎসব যাতে শান্তিপূর্ন, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে হয় সে লক্ষে সকল পূজা মন্ডপ গুলোতে আইন-শৃংকলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হবে। এছাড়া পূজা মন্ডপে আগত  দর্শনার্থীরা যাতে সহজে  যাতায়াত করতে পারে সে লক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা হবে।শারদীয় দূর্গোৎসব এ রাঙামাটির বিভিন্ন পুজা মন্ডপ গুলোতে জেলা পরিষদের পক্ষ থেকে ৪০ মেট্টিক টন এবং  জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ মেট্টিক টন খাদ্যশষ্য  প্রদান করা হচ্ছে বলে সভায় জানানো হয়।সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ  সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং  পূজা মন্ডপগুলোতে আইন-শৃঃখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্ব উদ্যোগে স্বেচ্ছা সেবক নিয়োজিত রাখার কথা জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ