• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

জাইকার প্রতিনিধি দলের রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাতকালে
চুক্তির আলোকে পার্বত্যাঞ্চলে উন্নয়নে জেলা পরিষদের সাথে কাজ করতে জাপান সরকার অগ্রহী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2015   Wednesday

পার্বত্য এলাকায় উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য জাপান ইন্টারর‌্যাশনাল কোপারেশন এজেন্সি(জাইকা)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার রাঙামাটিতে সফর করেছেন।সফরকালে প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় প্রতিনিধি দলটি সাক্ষাতকালে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে কাজ করতে জাপান সরকার অগ্রহী বলে জানান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার জাইকার বাংলাদেশস্থ প্রধান প্রতিনিধি মিকিও হাটাইডার নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পার্বত্য এলাকায় উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য রাঙামাটি সফরে আসনে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সিনিয়র উপদেষ্টা(পিস বিল্ডিং) ইরি কুমোকাই, দক্ষিন এশিয়ার জোনের প্রোগ্রাম অফিসার মামী ইয়ামাওকা, প্রজেক্ট ফরমুলেশন এডভাইজার হিরোকি ওটানেবল এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অনিসুজ্জামান চৌধুরী।

প্রতিনিধি দলটি সফরের প্রথমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে চেয়াম্যান কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং জাইকা টিমের সঙ্গে সফরসঙ্গী ও ইউএনডিপির-সিএইচডিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা।

সাক্ষাতে জাইকার জাইকার প্রধান প্রতিনিধি মিকিও বলেন, জাপান সরকার বাংলাদেশে বিভিন্ন খাতে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। জাপান বাংলাদেশ সরকারের একটি বৃহৎ উন্নয়ন সহযোগি দেশ। বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাইকা কাজ করে এলেও তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে সরাসরি কোন কাজ করেনি। জাপান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। এ এলাকার উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য এ জাইকার টিমের সফরে এসেছে।

এসময় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জাইকা টিমকে স্বাগত জানিয়ে বলেন, জাপান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে কাজ করলে তার পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে। বর্তমানে বিভিন্ন সরকারি কার্যক্রম পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদ এ এলাকার সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু। হস্তান্তরিত বিভাগগুলোর সমন্বয়ে জাইকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে পারে। বিশেষ করে এলাকার কৃষি, যোগাযোগ, শিক্ষা, মৎস্য, প্রাণীসম্পদ খাতে জাইকা সহযোগিতা করলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

জাইকা প্রতিনিধিরা তিন পার্বত্য জেলা পরিষদের রাজস্ব আয়, জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয়, তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা কিভাবে গ্রহণ করা হয় সে সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন।

পরিষদ চেয়ারম্যান প্রতিনিধিদের সকল প্রশ্নের উত্তর দেন এবং জাপানের সরকারের পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি আশ প্রকাশ করে বলেন,জাপান সরকারের সহযোগিতায় রাঙামাটি জেলার হর্টিকালচার, কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য, প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক শিক্ষা খাতে এলাকার মানুষের জীবন মান প্রভূতভাবে উন্নতি লাভ করবে।

এদিকে একটি সূত্রে জানা গেছে, জাইকার প্রতিনিধি দলটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বাক্ষাত শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার(সন্তু লারমা) সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। পরে প্রতিনিধি দলটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের সাথে তার অফিস কক্ষে সাক্ষাত করেন। বৃহস্পতিবার প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ