• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

ভূমি বেদখলের প্রতিবাদে রোববার মানিকছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ভূমি রক্ষা কমিটি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2015   Saturday

রোববার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আধাবেলা (সকাল ৬টা - দুপুর ১২টা) সড়ক অবরোধ কর্মসূচি ডেকেছে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটি। মানিকছড়ি উপজেলার বক্রি পাড়া ও মনাদং পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব রুইসিং প্রু মারমা রানার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়েছে, বক্রি পাড়া ও মনাদং পাড়ায় পাহাড়িদের ভোগ দখলীয় ও বৌদ্ধ মন্দিরের জায়গা সেটলার বাঙালি কর্তৃক জোরপূর্বক বেদখলের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার সময় মানিকছড়ির ধর্মঘর এলাকায় বক্রিপাড়া-মনাদং পাড়া ভূমি রক্ষা কমিটি ও ভিক্ষু সংঘের ব্যানারে আয়োজিত শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করেছে।

প্রেস বার্তায় অবিলম্বে বক্রিপাড়া ও মনাদং পাড়া এলাকায় ভূমি বেদখল বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়, সেটলার বাঙালিদের দিয়ে দীর্ঘ যুগযুগ ধরে বসবাস করে আসা পাহাড়িদের জায়গা-জমি জোরপূর্বক বেদখল করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই এলাকাবাসীর কঠোর কর্মসূচি ঘোষণা ছাড়া আর কোন উপায় নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ