• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবান-মায়ানমার সীমান্তে সাঁড়াশি অভিযান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2015   Sunday

বান্দরবান,বিচ্ছিন্নতাবাদি দমনে বান্দরবান,মায়ানমার ও ভারত সীমান্তে রোববার থেকে সেনাবাহিনী ও বিজিবির সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার রুমা,থানছি ও আলীকদম সীমান্তের ১৩৫ কিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে।

একাধিক সুত্র জানায়,বেশ কিছুদিন ধরে মায়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদি তৎপরতার আশংকা জনক হারে বেড়ে গেছে। তবে এলাকা খুবই দুর্গম ও পাহাড় বেষ্টিত হওয়ায় সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। যার কারনে অপরাধিদের স্বর্গ রাজ্য হিসেবে পরিণত হয়েছে এ দুর্গম অঞ্চল। বলিপাড়া বিজিবি ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম জানান, অভিযানে সেনাবাহিনী,বিজিবির ২১ প্লাটুন সদস্য অংশ নিয়েছে। সীমান্তে চোরাচালান,মাদক ও অস্ত্র ব্যবসা বন্দের লক্ষেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বান্দরবান সেনা রিজিয়ন,রুমা,বলিপাড়া ও আলীকদমের ২১ প্লাটুন সদস্য অংশ নিয়েছে।

অভিযানের কথা স্বীকার করে অপারেশন টাক্সফোর্স অফিসার বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এসএম ওয়ালিউর রহমান বলেন সীমান্ত এলাকায় হলেও এটি নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযান। সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনের জন্যই এ অভিযানের মুল লক্ষ্য।

উল্লেখ্য,বান্দরবান,ভারত ও মায়ানমার সীমান্তের ১৩১ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। সেটিকে সু-রক্ষায় বিজিবি নতুন করে আরও ৩৫ টি বিওপি বসানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ