• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সাড়ে ৫কেজি গাঁজাসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2015   Monday

সোমবার খাগড়াছড়ি শহরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫কেজি গাঁজাসহ সাধারন দু`ব্যক্তিকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেনের  নেতৃত্বে সোমবার শহরের চঙ্গী স্কোয়ার ও জিরোমাইল ময়লাটিলা এলাকায়  পৃথক পৃথক অভিযান চালানো হয়।  এ সময় আমের বোঝায় মালবাহী টমটম গাড়ী নিয়ে বাজারে আসার পথে  আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সন্দেহ দেখা দিলে তল্লাশী করে। এতে আধা কেজি গাজা উদ্ধারসহ অলক মারমা আলুফা(৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।  তবে সে নিজেকে নিদোর্ষ বলে দাবী করেছে। অলক মারমা আলুফা খাগড়াছড়ি জেলার চম্পাঘাট এলাকার বাসিন্দা। তার পিতার নাম চাইথোঅং মারমা।

অন্যদিকে  গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জিরো মাইল ময়লাটিলা এলাকায় ফেনী থেকে আসা হিলকিং যাত্রীবাহি বাসে বিশেষ তল্লাশি চালিয়ে মোঃ আব্দুল ইউসুফ(৩৭) নামে এক ব্যক্তি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। সে মোঃ ফজলুর কারিমের ছেলে বরিশাল ঝালকাঠির বাসিন্দা।সে খাগড়াছড়ি শহরের কলেজ গেইট এলাকা ভাড়া বাসা নিয়ে থাকেন। ধারনা করা হচ্ছে উদ্ধার করা গাঁজা ভারত থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম হয়ে বিক্রির জন্য খাগড়াছড়িতে আনা হচ্ছিল। সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের পর আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসুউদ্দিন ভূইঁয়া আটকে ঘটনা স্বীকার করে জানান, সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পৃথক অভিযানে গাজাসহ দু`জনকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ