• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে চাদাঁবাজীর অভিযোগে ডিএসবি-ডিবি পুলিশের ৩ কনষ্টেবল আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2015   Sunday

খাগড়াছড়ি শহরের গঞ্জ পাড়া  এলাকায় রোববার চাঁদাবাজীর অভিযোগে ডিএসবি-ডিবি  পুলিশের ৩ কনষ্টেবলকে আটক করা হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে গঞ্জ পাড়া এলাকায়গ্রেফতারের হুমকি দেখিয়ে  চাঁদাবাজী শুরু করে ডিএসবি ও ডিবি পুলিশের ৩ কনেষ্টবল। পরে এলাকাবাসী মাপ্রু মারমা সদর থানায় অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ সুপার মোঃ মজিদ আলী নির্দেশে ঘটনাস্থল থেকে গ্রেফতারের  হুমকি দেখিয়ে হানোতে চাঁদাবাজীর  ডিএসবি ও ডিবি পুলিশের ৩ কনষ্টেবলকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি কনষ্টেবল মোঃ ফিরোজুল ইসলাম(৩৫), মোঃ হাফিজুর রহমান(৩২) ও ডিবি পুলিশের মোঃ মনিরুজ্জামান(৩১)।

মাপ্রু মারমা জানান, ডিএসবি পুলিশের কনষ্টেবল ফিরোজের নেতৃত্বে গত ৮জুলাই রাত ১১টায় গঞ্জ পাড়া তার বাসায় গিয়ে ২৫ হাজার টাকা চাঁদা চেয়ে নিয়ে যায়। এর পর হ্যান্ড কাপ পরানো হুমকি দেখিয়ে ১০জুলাই আরেকবার ২৭হাজার টাকা নিয়ে যায়। সর্বশেষ ১১ আবারও বাসায় তল্লাশি নামে ৬শত টাকা নিয়ে যায় । এক পর্যায়ে তিনি রোববার সদর থানা পুলিশের কাছে অভিযোগ জানালে অভিযোগটি আমলে নেয়। ।   

সদর থানার তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ জাকির জানান, আটককৃতদের তদন্ত করা হচ্ছে । পরীক্ষা-নিরীক্ষায় দোষী প্রমানিত হওয়ায় চাঁদাবাজী ও হুমকি প্রদান দন্ড বিধি আইনের মামলা মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

খাগড়াছড়ি সদর থানার কর্মকর্তা(ওসি) মোঃ সামসুউদ্দিন ভূইঁয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ডিএসবি-ডিবি পুলিশের আটক ৩ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সিভিল কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ