• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2015   Friday

শুক্রবার রাঙামাটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় রাষ্ট্রীয় নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়, ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা শাখার সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি উষাতন তালুকদার। সন্মেলনের উদ্ধোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সংগঠনের জেলা শাখার সভাপতি বিজয় রতন দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামসুল আরেফিন, রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়। । স্বাগত বক্তব্যে রাখেন সন্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক তাপস বড়ুয়া। বক্তব্যে রাখেন সাবেক সিভিল সার্জন ড. সুপ্রিয় বড়ুয়া, ডা, প্রবীর খেয়াং।

আলোচনা সভা শেষে সবাইয়ের সম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে বিজয় রতন দে সভাপতি ও লিটন দেব-কে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়।

সন্মেলনে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুসলিম, হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান সবাই কাধে কাধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে সময়ে ইসলামকে রাষ্ট্র ধর্ম করায় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করা হয়েছে। যার কারণে সংখ্যালঘুরা তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কোন সংঘাত বা কাউকে বঞ্চিত করে নই সবাই এক সাথে মিলে সোনার বাংলাদেশ গড়ে তোলে সুন্দর ও সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই।

বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাইকে প্রাধান্য দিতে হবে। কোন জাতি বা সম্প্রদায়কে কষ্টে রেখে বৃহৎ জাতি গোষ্ঠী কখনোই শান্তিতে থাকতে পারে না।

সন্মেলনে নেতৃবৃন্দ সংখ্যলঘু সম্প্রদায়ের সম অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহ্বানের পাশাপাপাশি ২১ নভেম্বর ঢাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান  ঐক্য পরিষদের মহা সন্মেলনের  ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদতনা/সিআর.

ads
ads
আর্কাইভ