• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাউখালীতে হেলে পড়েছে ৩৩ হাজার কিলোভোল্টের খুটি!

বিশেষ প্রতিনিধি, কাউখালী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2015   Sunday

এবার হেলে পড়েছে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কাউখালী বিদ্যুৎ সাবষ্টেশনের ৩৩ হাজার কিলোভোল্টের খুটি। খুটি হেলে গিয়ে গাছের উপর পড়ার কারনে কোন প্রান হানির ঘটনা না ঘটলেও গত ২৫ ঘন্টা যাবত বিদ্যুৎহীন অবস্থায় পড়ে কাউখালী উপজেলার সাড়ে পাঁচ হাজার গ্রাহক। এনিয়ে নতুন এই সঞ্চালন লাইনটির তার (ক্যাবল) পুড়ে মাটিতে ছিড়ে পড়া সহ সর্বশেষে খুটি হেলে পড়ার ঘটনা ঘটেছে। খালের পাড়ের মধ্যে এবং জমির নরম মাটিতে পরিকল্পনাহীন কোন মতে মাটিতে পুতে পঞ্চাশ ফুট দৈর্ঘ্যর এসব খুটি স্থাপন করার ফলে এ ধরনের বিপর্যয় হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা।

সুত্র জানায়,কাউখালী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় সোয়া ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ সাবষ্টেশনটির। এখন এ সাবষ্টেশনটির ভবিষ্যৎ নিয়ে শংকা দেখা দিয়েছে। কাউখালীর এলাকাবাসীর দাবি ‘যে বিদ্যুতের লাইন আলোর চাইতে আতংক ছড়াচ্ছে বেশি সেই লাইন আমরা চাইনা। এসব তার ও খুটি খুলে ভালো তার এবং খুটি লাগানোর দাবী জানিয়েছেন।

ইতিমধ্যে ৩৩ হাজার কিলোভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে গলে মাটিতে পড়ে গিয়ে দুজনের প্রাণহানির কারণে এলাকাবাসির কাছে এটি মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। সর্বশেষ ২৫ জুলাই বিকেলে কাউখালী-রানীরহাট সড়কে খামারবাড়ীর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি খুটি গাছের উপর হেলে পড়ার এ এঘটনা ঘটে। মুর্হুতেই আতংক ছড়িয়ে পড়ে পথচারী ও আশে পাশের এলাকাবাসির মধ্যে। আরও চার/পাচটি খুটি হেলে পড়া এবং বেশ কিছু স্থানে সঞ্চালন লাইনের তার স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট নীচের দিকে ঝুলে পড়ায় আরও বড় ধরনের বিপর্যয়ের আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ লাইন নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়।

কাউখালী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকোশলী হাসির উদ্দিন মিয়া বলেছেন এ লাইনটি এখনো তাদের বুঝিয়ে দেওয়া হয়নি।

অপরদিকে রোববার দুপরে হেলে পড়া খুটির দেখতে ঘটনাস্থলে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎতায়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ আলম সাংবাদিকদের জানান, ৩৩ হাজার কিলো ভোল্টের সম্প্রসারন লাইনটির কয়েকটি খুটি স্থাপন করতে ক্রেন নিতে না পারার কারনে হেলে পড়ার স্থানে ৪/৫টি খুটি ষ্টীলের দেওয়া হয়েছে। যদিও কার্যাদেশ দেওয়া আছে সিমেন্টর খুটির। গত শনিবার বিকেলে যে খুটিটি হেলে পড়েছে সেটিও ষ্টীলের ছিল। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান উত্তরা এন্টারপ্রাইজ এখনো কাজটি পুরোপুরি তাদের বুঝিয়ে দেননি। কোন প্রকার সমস্যা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান সেটি মেরামত করবে। তবে রোববার দেখা গেছে হেলে পড়া খুটিটি ক্যাবল দিয়ে সোজা করার চেষ্টা করছেন উক্ত প্রকৌশলী তার দপ্তরের কয়েকজন কর্মী নিয়ে। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে আশে পাশে দেখা যায়নি।

কাউখালী বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী হাসির উদ্দিন মিয়া বলেন, ১১ কিলোভোল্টের প্রায় ৩০ বছর ধরে পুরনো বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর প্রায় প্রতিদিনই গাছ-বাঁশ ভেঙে পড়লেও একবারও ক্যাবল ছিঁড়ে পড়েনি, খুটিও হেলে পড়েনি। কিন্ত ৩৩ হাজার কিলোভোল্টের সম্প্রসারন লাইনের এ সমস্যার বিষয়টি বারবার উর্ধতন কর্তৃপক্ষকে বলেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০ মার্চ উপজেলা সদরের অদূরেই কাউখালী-রানীহাট সড়কের বেতছড়ি পাইন বাগান এলাকায় বিদ্যুতের ক্যাবল পুড়ে গিয়ে গলে আজিমের চা দোকানের উপরে আছড়ে পড়ে। এতে দগ্ধ হয়ে মারা যান আজিমের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও তার মেয়ের ঘরের একমাত্র নাতি মোঃ অনিক (৬)। চোখের সামনেই বিদ্যুতের আগুনে পুড়ে অঙ্গার হয়ে ছটফট করার দৃশ্য এখনো ভুলতে পারেননি এলাকাবাসি। এর আগে ৪ ফেব্রুয়ারী আধ ঘন্টার গুড়িগুড়ি বৃষ্টিতেই কাউখালী-রাণীরহাট সড়কে সেগুন বাগান এলাকায় আকস্মিকভাবে সঞ্চালন লাইনটির দুইটি ইনস্যুলেটেড ক্যাবল (প্লাস্টিকের কভার লাগানো তার) পুড়ে গিয়ে গলে মাটিতে ছিড়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় আট ঘন্টা পরে বিকল্প উপায়ে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ