• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    
 
ads

রাঙামাটিতে মনোজ বাহাদুর গুর্খা’র প্রথম কাব্য গ্রস্থ ‘নির্যাস’ এর মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2015   Thursday

পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সংগীত শিল্পী ও সুর নিকেতনের প্রতিষ্ঠা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা’র প্রথম কাব্য গ্রস্থ ‘নির্যাস’ এর বৃহস্পতিবার রাঙামাটিতে মোড়ক উম্মোচন করা হয়েছে।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন। পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক এবং দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও সুর নিকেতনের উপদেষ্টা এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শিশির চাকমা, বিশিষ্ট কবি মুজিবুল হক বুলবুল, বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে ও মুনীর চৌধুরী পদকপ্রাপ্ত কবি মৃত্তিকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুর নিকেতনের সঙ্গীত শিল্পী অনামিকা দে। আলোচনা সভা শেষে সুর নিকেতনের সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, সংস্কৃতি একটি জাতির প্রধান পরিচয়, কবি মনোজ বাহাদুর তার কাব্য গ্রন্থে তার জাতির পরিচয় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তিনি আরও বলেন, সূর নিকেতন নামে তিনি যে সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন সেটির মাধ্যমে এখানকার সংস্কৃতি অনেকাংশে বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ সংগঠনে অনেক ভালোমানের শিল্পী রয়েছে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হলে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি এ জেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে উল্লেখ করে এ সুনাম ধরে রাখতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

সভাপতির বক্ত্যবে একেএম মকছুদ আহমেদ বলেন, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার্থে আমাদেরকে আরও বেশী প্রতিভাবান কবি শিল্পী সাহিত্যক গড়ে তুলতে হবে। এ জন্য তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন।

নির্যাস গ্রন্থ সম্পর্কে লেখক মনোজ বাহাদুর গুর্খা বলেন, কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী নামে যে বইটি প্রকাশ করেছেন সেটি তার গানগুলো নিয়ে। সেই বইটিকে অনুসরণ করেই এ বইটির প্রকাশ। কারণ আমার নিজের লেখা ও রচিত অনেক গান রয়েছে যেগুলো প্রকাশও হয়েছে। বইটি নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ